শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৬ বার

আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব, উদ্ভাবন ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আন্তর্জাতিক আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’। এই মর্যাদাপূর্ণ আয়োজনের উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া’, যার নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি সংগঠক মোশাররফ হোসাইন রেহান।
অনুষ্ঠানটির মূল লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা, যারা নীরবে-নিভৃতে সমাজ, ব্যবসা ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রতি, যারা তাদের কর্মদক্ষতা ও সমাজসেবার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হোটেল ‘হলিডে ইন ওয়্যারবী’ তে। যেখানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এর প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলরবৃন্দ, অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক অতিথিরা।
আয়োজক মোশাররফ হোসাইন রেহান বলেন, এই অ্যাওয়ার্ড শুধু একটি সম্মান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। আমরা চাই এমন সকল ব্যক্তিত্বকে স্বীকৃতি দিতে, যারা নেতৃত্বের মাধ্যমে সমাজে স্থায়ী ও ইতিবাচক প্রভাব ফেলছেন।
আন্তর্জাতিক আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ শুধুমাত্র একটি সম্মাননা অনুষ্ঠান নয় বরং এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে গ্লোবাল সংযোগ, চিন্তাশক্তির বিনিময় এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories