শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কুয়েত প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৭ বার

কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করেছে কুয়েত সরকার। নতুন এই নিয়মে কুয়েতের বাহিরে যেতে বা বিদেশ ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। অন্যথায় কুয়েতের বাহিরে যেতে পারবেন না প্রবাসীরা। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা এবং অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই সিদ্ধান্তটি কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ স্বাক্ষরিত মন্ত্রী পর্যায়ের নির্দেশনার মাধ্যমে অনুমোদিত হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেয়া বাধ্যতামূলক।
জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে, পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশত্যাগ নিশ্চিত করা, নিয়োগকর্তার পূর্বানুমতি ছাড়া শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো এবং উভয় পক্ষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা। প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়কে এই নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories