শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ফিলিস্তিনি-ইসরায়েলি বাহিনী সংঘর্ষ, আহত-১৪০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১০৭ বার

খলকৃত ইসরায়েলিদের বিরুদ্ধে আবারো প্রতিবাদের ঝড় তুলল ফিলিস্থিনিরা। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে ব্যাপক সংঘর্ষে জড়ায় ফিলিস্থিনিরা।প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিক্ষোভ হয়েছে বেইতা গ্রামে। সেখানে সংঘর্ষে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে জমায়েত হয় হাজার হাজার ফিলিস্তিনি। অবৈধ বসতি বাড়ানোর প্রতিবাদে ওই এলাকায় নিয়মিত বিক্ষোভ হয়ে আসছে।

কয়েক ঘণ্টা ধরে দাঙ্গা হয়েছে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে শত শত ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী তা প্রতিহত করেছে। এমনটিই জানালেন ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, সংঘর্ষের ঘটনায় ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছে। সূত্র: আল-জাজিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories