রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

উচ্চ রক্তচাপ কমাবে যে ৫ খাবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬১ বার

বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অকালমৃত্যু ও হৃদরোগের প্রধান কারণ হিসেবে বিবেচিত। একে “নীরব ঘাতক” বলা হয়, কারণ অনেকেই বুঝতে পারেন না কখন এই রোগে আক্রান্ত হয়েছেন। স্ট্রোক, কিডনি রোগ এবং হৃদরোগসহ নানা প্রাণঘাতী সমস্যার মূলে রয়েছে এই উচ্চ রক্তচাপ। যদিও সঠিক ওষুধ, খাদ্যাভ্যাস ও ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কিছু নির্দিষ্ট খাবার প্রাকৃতিকভাবেই রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
হার্ভার্ড ও স্ট্যানফোর্ড প্রশিক্ষিত ক্যালিফোর্নিয়ার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠি, যিনি ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি অনুসারীর পছন্দের চিকিৎসক, তিনি এমনই ৫টি ফল ও খাবারের তালিকা দিয়েছেন যা স্বাভাবিকভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে।
১. কলা
কলা পটাশিয়ামের চমৎকার উৎস, যা উচ্চ রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড. শেঠি ব্যাখ্যা করেন, পটাশিয়াম কিডনিকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপের প্রধান কারণগুলোর একটি। কলা সহজেই স্ন্যাকস বা স্মুদি হিসেবে খাওয়া যায়।
২. ডার্ক চকোলেট
হ্যাঁ, মাঝে মাঝে চকোলেট খাওয়াও উপকারি হতে পারে! ৭০% বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেট ম্যাগনেসিয়াম ও ফ্লাভানলসমৃদ্ধ, যা নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে রক্তনালীকে প্রশমিত করে এবং রক্তচাপ কমাতে সহায়তা করে। তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে।
৩. বিটরুট
বিটে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক নাইট্রেট, যা শরীরে রূপান্তরিত হয় নাইট্রিক অক্সাইডে। এটি রক্তনালীকে প্রশস্ত করে রক্তপ্রবাহ উন্নত করে এবং রক্তচাপ হ্রাস করে। সালাদ, রস বা স্মুদিতে বিটরুট যোগ করা যেতে পারে। বিট পাউডার বা রোস্টেড বিটও ভালো বিকল্প।
৪. ডালিম
ডালিমে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট পলিফেনল, যা অ্যাঞ্জিওটেনসিন রূপান্তরকারী এনজাইম এর মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ২০১৭ সালের একটি গবেষণায় দেখা যায়, ডালিমের রস খেলে দীর্ঘ ও স্বল্প মেয়াদে রক্তচাপ কমে। এটি সিস্টলিক ও ডায়াস্টলিক উভয় রক্তচাপেই প্রভাব ফেলে।
৫. আদা
প্রতিদিনের রান্নায় ব্যবহৃত আদা আসলে একটি প্রাকৃতিক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যা রক্তনালীকে প্রশমিত করে ও রক্তচাপ কমায়। এটি চা, রান্না বা স্মুদিতে ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত আদা খেলে হজমে সমস্যা হতে পারে, তাই পরিমিতভাবে খাওয়াই উত্তম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories