শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

স্বাস্থ্যসেবা সহজিকরণের উদ্যোগ বাস্তবায়নে প্রত্যাশিত মনোভাব দেখা যাচ্ছে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৪ বার

সরকারি সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিচালিত সেবা সহজিকরণ কর্মশালায় চিহ্নিত পরিবর্তনসমূহ মাঠ পর্যায়ে আশানুরূপভাবে বাস্তবায়িত হচ্ছে না। এতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন, যা সরকারের ডিজিটাল, জনবান্ধব ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে।
বুধবার (২১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগে চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেন।
চিঠিতে বলা হয়, ‘সেবা সহজিকরণ কর্মশালার মাধ্যমে বিভিন্ন সেবাসমূহকে সহজ ও কার্যকর করার জন্য প্রস্তাবিত পরিবর্তনসমূহ চিহ্নিত করে সেবা সহজিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহ সেবা সহজিকরণের উদ্যোগ গ্রহণ করলেও তা বাস্তবায়নে প্রত্যাশিত মনোভাব প্রদর্শন করছে না। ফলে সেবাগ্রহীতাগণ বিভিন্ন ধরণের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যা সরকারের সেবা সহজিকরণের লক্ষ্য অর্জনে অন্তরায় সৃষ্টি করছে
চিঠিতে আরও বলা হয়, ‘সেবা সহজিকরণ কর্মশালার মাধ্যমে প্রস্তাবিত সেবা সহজিকরণ উদ্যোগসমূহ দ্রুত বাস্তবায়নের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories