মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭০ বার

ছুটিতে থাকা এমডি ওয়াসেক মো. আলীসহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ মে) ঋণ জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।
নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের ঋণের নামে শত শত কোটি টাকা আত্মসাতের এ মামলার ৩৭ আসামির মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বর্তমান কর্মরত ১০ কর্মকর্তার নামও রয়েছে।
তারা হলেন- ১. সৈয়দ ওয়াসেক মো. আলী, ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান ছুটিতে), ২. এস এম আজহারুল ইসলাম, এসইভিপি বিভাগীয় প্রধান, ইন্টারন্যাশনাল ডিভিশন, ৩. মোহাম্মদ মাসুদ পারভেজ, ইভিপি ও বিভাগীয় প্রধান, ট্রেজারি ডিভিশন, ৪. সাফায়েত আহমেদ চৌধুরী, ইভিপি ও বিভাগীয় প্রধান, এসএমই এগ্রি ইনভেস্টমেন্ট ডিভিশন, ৫. আলী নাহিদ খান, ইভিপি ও বিভাগীয় প্রধান, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ৬. মো. নাছিম গওহার, এসভিপি, আঞ্চলিক কার্যালয়, ঢাকা দক্ষিণ, ৭. মুহাম্মদ মোশাররফ উদ্দীন, এসএভিপি, আইসিএন্ডসি ডিভিশন, ৮. ফারজানা শাম্মি, এসএভিপি, আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম, ৯. আরিফুল হক, এসএভিপি, খুলনা জোনাল অফিস ও ১০. ফারহানা নিগার চৌধুরী, এভিপি, জুবিলি রোড শাখা, চট্টগ্রাম।
দুদকের এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া বিনিয়োগ প্রস্তাব তৈরি করে, জাল কাগজপত্র উপস্থাপন এবং ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিকভাবে ঋণ অনুমোদন এবং সময়ের সঙ্গে সঙ্গে সীমাতিরিক্ত ঋণ মঞ্জুর করে শত শত কোটি টাকা আত্মসাৎ করেন।
বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট, ব্যবসা ও ঠিকানা যাচাই, বিমা পলিসি, ট্রেড লাইসেন্স ও আইনগত ছাড়পত্র ছাড়াই ঋণ অনুমোদন দেন। মামলায় দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে দুদক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories