মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

স্ত্রীসহ উবায়দুল মোকতাদির চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮৩ বার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এ ছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যেকোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া আবশ্যক।
শুনানি শেষে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories