শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

পর্নোগ্রাফি কাণ্ড : রাজকে নিয়ে শিল্পার বাড়িতেও তল্লাশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৯ বার

পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পা শেঠির বাড়িতে হানা দিল মুম্বাই পুলিশ। আজ শুক্রবার আচমকাই অভিনেত্রীর বাড়িতে যায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ভারতীয় গণমাধ্যম বলছে, পর্নোগ্রাফি মামলায় মূল অভিযুক্ত রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই এদিন তার বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। 

জানা গেছে, মুম্বাই পুলিশ পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পার বয়ানও রের্কড করেছে। তবে আচমকা পুলিশ শিল্পার বাড়িতে অভিযান চালানোয় প্রশ্ন উঠছে, তবে কি ঘটনায় শিল্পার সংশ্লিষ্টতা রয়েছে? টাইমস অফ ইন্ডিয়ায় এক প্রতিবেদনে জানিয়েছে, রাজ-শিল্পার বাসভবনে এ দিন তল্লাশি চালানো হয়। পাশাপাশি, স্বামীর ব্যবসার বিষয়ে তিনি কী কী জানতেন তা জিজ্ঞাসা করা হয় নায়িকাকে।

এর আগে, সুনির্দিষ্ট প্রমাণসহ পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। যে মামলায় ইতিমধ্যে পুলিশের জালে ৯ জন ধরা পড়েছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories