বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে, আশঙ্কা এড হির্সের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঠিক আগমুহূর্তে ভূপাতিত ইরানের ২ যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়ানোর ইঙ্গিত, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে কী রয়েছে এবার আজারবাইজানে ড্রোন হামলা চালাল ইরান, আহত ২ তুরস্কের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনা, ২.৮ সিজিপিএ থাকলেই আবেদন সেমিফাইনালের আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা ‘শিশির ভারত নাকি ইংল্যান্ড: ফাইনালে যে দলকে দেখছেন পিটারসেন-আমির-রশিদরা

বরগুনার সাবেক এমপি শম্ভুর স্ত্রীর দুটি ফ্লাটসহ ব্যাংক হিসাব জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৯ বার

বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী ও বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের তথ্যমতে, জব্দ হওয়া দুটি ফ্ল্যাটের মধ্যে একটি রয়েছে রাজধানীর গুলশান-১ এ। ২৮৪৬ বর্গফুটের এই ফ্ল্যাট ও গ্যারেজের দলিলমূল্য ধরা হয়েছে ২৯ লাখ ৪৫ হাজার টাকা। আরেকটি ফ্ল্যাটের আয়তন ১৫৬৩ বর্গফুট, যার দাম ৫৩ লাখ ২৪ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া তার নামে থাকা সাতটি ব্যাংক হিসাবে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, মাধবী দেবনাথের বিরুদ্ধে দুদকের মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। নয়তো এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories