শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদালতে পুলিশের সঙ্গে চেঁচামেচি করলেন হাজী সেলিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৫ বার

রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।
সোমবার (৫ মে) সকালে হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে।
এ সময় হাজী সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল সোয়া ১০টার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন।
এরপর শুনানিতে শাহবাগ থানার এক মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে সেলিমকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে তাকে নেওয়া হয়।
এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুইহাত পেছন দিক থেকে বাঁধা ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories