রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার হাজারেরও বেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৭ বার

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৩৭ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৬৮ জন। বৃহস্পতিবার (১ মে ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
অভিযান কার্যক্রমে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি গুলি, ১টি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড শীশা বুলেট ও ১ টি বার্মিজ চাকু জব্দ করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories