শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

এই প্রথম তিব্বতে সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২১৪ বার

প্রেসিডেন্ট হিসেবে প্রথম তিব্বত সফর করলেন শি জিনপিং। এর মধ্য দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণকে নিশ্চিত করলেন চীনের তিনি। তিব্বতে সামরিক স্থাপনা এবং জাতিবিদ্বেষী নীতির কারণে চীনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে আন্তর্জাতিক দুনিয়ায়।

এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে, বৃহস্পতিবার আঞ্চলিক রাজধানী লাসা’য় পৌঁছেন তিনি। এ সময় তিনি নাইংছিতে বিরল সফর করেন। এটি হলো তিব্বতে কৌশলগত অবস্থানের একটি শহর, যা ভারতের অরুণাচল প্রদেশের সঙ্গে লাগা। এই সফরে তিনি সিচুয়ান-তিব্বত রেলওয়ের কার্যক্রম পরিদর্শন করেন। রেডিও ফ্রি এশিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, শি জিনপিং একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন তাকে অভিবাদন জানাচ্ছে। একপর্যায়ে তাকে দেখা যায়, খোলা জানালাবিশিষ্ট একটি মিনিবাস থেকে হাত নাড়ছেন।উল্লেখ্য, এ বছরই তীব্বতের ওপর তাদের সার্বভৌমত্বের ৭০তম বর্ষ উদযাপন করেছে চীন। এই অঞ্চলটির সঙ্গে সীমান্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা বিদ্যমান। কয়েক বছরের মধ্যে গত বছর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে দুই দেশই সীমান্তে তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করে। তিব্বত নীতির কারণে ব্যাপক সমালোচিত চীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories