বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

ভারতের কেন্দ্রীয় চুক্তি : কে কোন গ্রেডে, কার বেতন কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার

২০২৪-২৫ মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তিনটি ফরম্যাটে অংশগ্রহণের উপর নির্ভর করে ৩৪ জন খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে।
কেন্দ্রীয় চুক্তির এবারের তালিকায় ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান, যারা শৃঙ্খলাজনিত কারণে গত চুক্তিতে বাদ পড়েছিলেন। এছাড়া প্রথমবারের মত কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ৫ জন। তারা হলেন— রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী।
ধারণা করা হচ্ছিল, টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার পারিশ্রমিক কমতে পারে। তবে চলতি বছরের চুক্তিতে এই তিন ক্রিকেটারের টাকা কমাননি বোর্ড। তাদের সঙ্গে এ+ বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ। যাদের বার্ষিক বেতন সাত কোটি রুপি।
এছাড়া ‘এ’ বিভাগে জায়গা পেয়েছেন ছয়জন ক্রিকেটার। তারা হলেন— মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, মোহাম্মদ শামি, ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। পান্ত গত বছর ছিলেন ‘বি’ বিভাগে। এ বার তিনি ‘এ’ বিভাগে উঠে এসেছেন। শ্রেয়াস আইয়ার গ্রেড বি এবং ঈশান কিশান গ্রেড সি-তে ফিরেছেন।
এক নজরে ২০২৪-২৫ মৌসুমের জন্য বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা :
গ্রেড-এ+ (৭ কোটি রুপি) : রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
গ্রেড-এ (৫ কোটি রুপি) : মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ড্য, মোহম্মদ শামি, ঋষভ পন্ত
গ্রেড-বি (৩ কোটি রুপি) : সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার
গ্রেড-সি (১ কোটি রুপি) : ঈশান কিশান, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিভম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories