বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

শান্ত-মুমিনুলের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার

সিলেট টেস্টের প্রথম দিনের শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এতে শঙ্কা জাগে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ার। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩১ রানের জুটি গড়েন তারা।
তবে মাত্র ১ রানের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাদমান ২৩ বলে ১২ ও জয় ৩৫ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শান্ত ও মুমিনুল মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।
জিম্বাবুয়ের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৩০ ও মুমিনুল ২১ রানে অপরাজিত আছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories