শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইকুয়েডরে দাঙ্গা : করাগারে নিহত ২২, পুলিশসহ আহত-৫০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৭৭ বার

ইকুয়েডর সরকার আল জাজিরার বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী কিটোর দক্ষিণে গুয়াইয়াস এবং কোটোপাক্সি প্রদেশের ‍দুটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ২২ জন কারাবন্দি নিহত এবং পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এটি চলতি বছরের দ্বিতীয় বড় কারা দাঙ্গার ঘটনা যা দমাতে স্পেশাল পুলিশ ইউনিট পাঠাতে হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসসো বলেছেন, ‘আগের সরকারগুলোর মতো আমার সরকারও দুর্বল, এমনটা ভাবলে ভুল করবে দেশকে হুমকির মুখে ঠেলে দিতে চাওয়া মাফিয়ারা।’ গত মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লাসসো। ভয়াবহ এই হামলার পর দেশের কারা ব্যবস্থা নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছেন। 

কারা ব্যবস্থাপনাকারী সংস্থা এসএনএআই জানিয়েছে, ওই ‍দুটি কারাগারের নিয়ন্ত্রণ নিতে গত বুধবারই সক্ষম হয়েছে এলিট বাহিনী। কোটোপাক্সি কারাগারে অন্তত ১৩ জন বন্দি নিহত হয়েছে। আর ৩৫ কারাবন্দি ও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আর ৩১ জন বন্দির কারাগার থেকে পালানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। 

এদিকে, গুয়াইয়াস কারাগারে অন্তত ৮ জন বন্দি নিহত হয়েছে। আর তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সজান্ড্রা ভেলা জানিয়েছে, ৭৮ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories