শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দক্ষিণ আফ্রিকার সহিংসতায় সংশোধিত মৃতের সংখ্যা ৩৩৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৪৪ বার

দক্ষিণ আফ্রিকার সরকারি এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘চলমান সহিংসতায় ‘সংশোধিত’ মৃতের সংখ্যা- গুয়েটাং প্রদেশে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে ২৫৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। এর আগে যা ২৭৬ জন বলে জানানো হয়েছিল।  দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে খুমবুজো নামের একজন মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

খুমবুজো আরও জানিয়েছেন, ‘দাঙ্গা চলার সময় বেঁচে যাওয়া অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে।’ দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা কারাগারে যাওয়ার পর থেকে সেখানে ব্যাপক লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো গুলি চালায়।

জ্যাকব জুমার নিজ প্রদেশে, কোয়াজুলু নাটাল এবং গুয়েটাং থেকে দাঙ্গা শুরু হয়। জনবহুল এই দুই প্রদেশে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করে। এই দুই প্রদেশই দেশটির অর্থনীতির অর্ধেক যোগান দিয়ে থাকে। 

প্রসঙ্গত, তিনি ১৫ মাসের কারাবাস শুরুর পর বৃহস্পতিবার ভাইয়ের জানাজায় অংশ নিতে জুমা প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories