বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার

হৃদরোগে আক্রান্ত হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল। এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি। শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
তিনি জানান, ‘উন্নত চিকিৎসার জন্য তামিম সিঙ্গাপুরে যাবেন।’ তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। যদিও ধারণা করা হচ্ছে খুব দ্রুতই বিদেশে যাবেন তামিম।
এর আগে গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামিমকে রাজধানীর বাইরে সাভারে কেপিজে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। পরে দ্রুত একটি রিং পরানো হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। এখন বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন। তবে পুরো শরীরের স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই তারকা ব্যাটার।
শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে তার ভিসা ও বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুরে গিয়ে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে হার্ট-সহ পুরো শরীরের বিস্তারিত চেকআপ করাবেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories