সৌদি আরবের কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে প্রবাসী বাংলাদেশি এবং ব্যবসায়ীদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই সেমিনারের আয়োজন করা হয়।
সৌদি আরবের ভিশন ২০৩০: বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত জনাব মো. দেলোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।
এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে বৃহত্তম উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে বাংলাদশের জন্য প্রযুক্তিগত তথ্য আদান-প্রদানের সুযোগ আছে। বাংলাদেশ সৌদি নাগরিকদের জন্য অন এ্যারাইবাল ভিসা অনুমতি দিয়েছে। এখন থেকে আর কোনো সৌদি নাগরিককে ভিসার জন্য দূতাবাসে যেতে হবে না। সৌদি আরবে বাংলাদেশি এখন ৫ হাজার ইনভেস্টর রয়েছে। যারা নিজের নামে বর্তমানে সৌদি আরবে ব্যবসা করছেন, সামনে সৌদি সরকারি কনস্ট্রাকশন খাতে বড় বিনিয়োগের জন্য এই ইনভেস্টররা প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগের জন্য কাজ করা হচ্ছে।
Leave a Reply