মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

রমজান মাসের জন্য সুপ্রিম কোর্টের সময় সূচি নির্ধারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৫ বার

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে আপিল বিভাগের অফিসের সময়সূচি নির্ধারণ করেছেন। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে।
দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোব থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে। দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories