সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নিজ জুয়েলারি দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন

টঙ্গীতে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫০ বার

টঙ্গী মরকুন এলাকা থেকে বৃস্পতিবার সকালে মো.আহাদুজ্জামান [২৮] নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। ওই যুবক ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ আদালতে দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
জানা যায়, টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো.আহাদুজ্জামান বিয়ের প্রলোভন দিয়ে গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে টঙ্গীর শফিউদ্দিন রোড অভিযান ৭/৪ নং বাসচর ৬ তলা বাসা ভাড়া পূর্বক ভুক্তভোগীকে বসবাস শুরু করেন। এর পর টঙ্গীসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করে ভূক্তভোগীর সাথে দীর্ঘদিন অবৈধ ও অনৈতিক সম্পর্ক স্থাপন করলেও ভূক্তভোগীকে বিয়ে না করে ২০২৪ সালে সম্পর্ক ছিন্ন করে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ আদালতের পিটিশন মামলা নং ৪৬২/২৪ দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটির তদন্তভার দেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন দীর্ঘদিন মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত অভিযুক্ত মো.আহাদুজ্জামানের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(৩) এর ৯ এর ১ ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উক্ত গ্রেফতারি পরোয়ানা টঙ্গী পূর্ব থানায় এলে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযুক্তর মরকুনস্থ মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories