বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বগুড়ায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৮৮ বার

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩ এবং উপসর্গ নিয়ে ৭ জন সহ ১০ জনের মৃত্যু হয়েছে।  সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। মৃত ৩জন হলেন ধুনটের হুমায়ুন কবীর(৪৮), সদরের আকতারুজ্জামান(৭০) এবং কাহালু চাঁনমিয়া (৭৫)।এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪ নমুনায় নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে সদরের ২৭, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৪ এবং নন্দীগ্রামে একজন। এছাড়া একই সময়ে ১৪৪ জন সুস্থ হয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।ডা. সাজ্জাদ জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন এবং ৫২৬ জন মারা গেছে। এছাড়া জেলায় ২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories