শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

বগুড়া সদর উপজেলায় ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার নিজস্ব তহবিল থেকে ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান এবং পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক আলী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, নুনগোলা ইউনিয়নের প্রশাসক শাকিউল ইসলাম, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস এবং সদর উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক বিপুল কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories