বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে ভারত। তবে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’
অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারত। জয় দিয়েই এবারের আসর শুরু করতে চায় তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ ভালো শুরু করা। দলের প্রত্যেকে জানে তাদের কী করতে হবে। আমরা জানি আমাদেরকে কী করতে হবে, সেটা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories