বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান নামবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নতুন মোড়কে করাচির গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড দলের জন্য দুঃসংবাদ। ছিটকে গেছেন তাদের পেস বোলিংয়ের কান্ডারি লকি ফার্গুসন। ঢুকেছেন কাইল জেমিসন।
মাত্র এক সপ্তাহরও কম সময় আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিলো দু’দল। এবার সেই পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছ চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো আইসিসি আসর। সেটাই এবারের আসরে পাকিস্তানের সবচেয়ে বড় প্রাপ্তি।
পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, সবাই দেখেছে কত কিছু হয়েছে। যেভাবে গাদ্দাফি স্টেডিয়াম নতুন করে তৈরি হয়েছে, এটা একটা রেকর্ড। আমার মনে হয় ধন্যবাদের পাশাপাশি এখন উপভোগের পালা। কেননা সবাই জানে সাম্প্রতিক সময়ে কতটা প্রতিকূল সময় পার করে এসেছি। কিন্ত আল্লাহ আমাদের পাশে ছিল।
তবে সঙ্গে দীর্ঘদিন চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার অভিজ্ঞতা। আট বছর আগের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সরফরাজ আহমেদের সেই দলের দায়িত্ব এবার মোহাম্মদ রিজওয়ানের হাতে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই নামবে তারা।
অনিশ্চয়তা আর দীর্ঘসূত্রিতার পর স্বাগতিক স্বত্ত্ব ধরে রাখে দেশটি। ঘরের মাটিতে দুই গ্রুপ ম্যাচ খেলবে। হারিস রউফের ফিট হয়ে ওঠাটাও দলটির বড় সুসংবাদ।
কারানের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিম্বাবুয়ের
চ্যাম্পিয়নস ট্রফির এক ম্যাচের জন্য বিধিনিষেধ শিথিল করলো বিসিসিআই
লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাতে মুখিয়ে সুইডেন প্রবাসী দুই ভাই
মোহাম্মদ রিজওয়ান আরও বলেন, আমরা সবসময় শিখতে প্রস্তুত। ত্রিদেশীয় সিরিজ থেকেও শেখার চেষ্টা করেছি। পরবর্তীতে কঠোর পরিশ্রম করেছি। ম্যাচে প্রতিপক্ষের চেয়ে ভাল করতে হবে
ঠিক যেমন দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। লকি ফার্গুসনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও তাকে ছাড়াই নামতে হবে ব্ল্যাকক্যাপদের। ডান পায়ের ইনজুরিতে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার। তার পরিবর্তে দলে ঢুকেছেন কাইল জেমিসন।
নিউজিল্যান্ড ক্রিকেটার টম ল্যাথাম বলেন, পাকিস্তানের সঙ্গে অনেক ভাল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। দু’দলই একে অপরকে চেনে। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। দর্শকরা অবশ্য পাকিস্তানের পক্ষে থাকবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাই।
কিউইদের শক্তি আইসিসি টুর্নামেন্ট। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ থেকে সব আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ।
দু’দলের আগের ১১৮ দেখায় ৬১ জয়ে এগিয়ে পাকিস্তান। নিউজিল্যান্ডের জয় ৫৩ ম্যাচে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories