রিয়াদ ও জেদ্দায় আলাদা অভিযানে তিন নারীসহ আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এমনটি জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননৈতিকতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে।
রিয়াদে একটি হোটেলে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিন প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়াদ অঞ্চলের পুলিশ, কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার প্রতিরোধ বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, জেদ্দায় একটি রিলাক্সেশন ও বডি কেয়ার সেন্টারে জননৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জেদ্দা পুলিশের নেতৃত্বে ও সংশ্লিষ্ট নিরাপত্তা ইউনিটের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট ম্যাসাজ সেন্টারটি নিয়মবিধি লঙ্ঘনের দায়ে জেদ্দা মেয়র অফিস কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখী হয়েছে।
Leave a Reply