বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে রাতে দেশ ছাড়ছে টাইগাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

ক্যালেন্ডারের পাতায় আর মাত্র সাত দিন, তারপরই পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া টুর্নামেন্টটিকে সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী আট দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।
দুবাইয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান ‌‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।
বুধবার ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, ‌‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’-যোগ করেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories