বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন পন্টিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের একবারে শেষে এসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে একপ্রকার তলানির দল হিসেবেই গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
ওয়ানডেতে বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মটা অবশ্য এই আসরে টাইগারদের খুব একটা ভরসার যোগান দিচ্ছে না। তার সঙ্গে দলের দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং প্রতিষ্ঠিত অনেকের অফফর্ম ভাবাচ্ছে ক্রিকেট ভক্তদের।
বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যেকোন দলের চেয়ে কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অজি এই গ্রেটের বিশ্বাস, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। এমনকি এবারের আসরে আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি।
আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’
সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও অবসরে। দলে ‘কোয়ালিটি’-র অভাব বেশিই চোখে পড়ছে তার। পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনার নিরিখে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে।
অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, ‘তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories