বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

প্রথমে যে ১২ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

নারী ফুটবলের সংকট এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর। সংকট এমন পর্যায়ে গড়িয়েছে যে, ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা সাবিনাসহ ১৮ ফুটবলারের ক্যারিয়ারই শেষ হওয়ার শংকায়। বিশেষ কমিটি সপ্তাহব্যাপী যে তদন্ত করেছে সেখানে কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ সেভাবে গ্রহণযোগ্য হয়নি। ফলে বিষয়টি পরিষ্কার এই কোচই থাকবেন।
এখন বিদ্রোহীরা অনুশীলনে যোগ দিলে দেবেন, না দিলে দল থেকে বাদ পড়বেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ১৮ ফুটবলারকে সেই বার্তা দিয়েছেন।
বল এখন সাবিনাদের কোর্টে। তারা যদি পিটারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা ক্যাম্পে থাকবেন আর বিশ্রাম নেবেন। তাদের বাদ দিয়েই আরব আমিরাত সফরের জন্য দল তৈরির কাজ করছেন পিটার। সেটা বাফুফের সবুজ সংকেত পেয়েই।১৮ ফুটবলার যে দিন গণমাধ্যমের কাছে আলটিমেটাম দিয়েছিলেন সেদিন পিটার ছাড়া অন্য কোনো ইস্যু তোলেননি। এমনকি বেতন কিংবা চক্তির বিষয়ও নয়।
৩০ অক্টোবর সাবিনাদের চুক্তি শেষ হয়েছে বাফুফের সঙ্গে। তিন মাস কেটে গেছে। এ বিষয়ে বাফুফের কোনো উদ্যোগ দেখা যায়নি। হঠাৎ করেই বাফুফে মেয়েদের সঙ্গে চুক্তি নিয়ে তোড়জোড় শুরু করেছে। তাও বিদ্রোহী ওই ১৮ ফুটবলারকে বাইরে রেখে। তারা অনুশীলনে যোগ দিলে বাফুফে তাদের বিবেচনা করতে পারে। যোগ না দিলে নয়। এটা বাফুফের শেষ কৌশল। অনেকে এটাকে চাপও বলছেন।
প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারকে চুক্তির আওতায় আনার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে চুক্তি করা হবে ১২ জনের সঙ্গে, যারা ক্যাম্পে ছিলেন এবং অনুশীলন করেছেন। সাবিনাদের বিদ্রোহের ডাক উপেক্ষা করেছেন যারা। ১৫ জানুয়ারি বাফুফে ৩১ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। তার মধ্যে ১৮ জন বিদ্রোহ করেছেন কোচের বিরুদ্ধে। একজন আনাই মগিনি বিয়ে করে ফুটবল ছেড়ে দিয়েছেন। তিনি ক্যাম্পে যোগ দেননি।
প্রথম পর্যায়ে যে ১২ জনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে তারা হলেন-মুনকি আক্তার, স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, সুরভী আক্তার প্রীতি, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আকলিমা খাতুন, হালিমা আক্তার, আইরিন খাতুন, সুরমা জান্নাত ও আফঈদা খন্দকার প্রান্তি।
এদের মধ্যে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য আছেন মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আইরিন খাতুন ও আফঈদা খন্দকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories