বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছেন তামিমরা, জানা গেল তারিখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার শিরোপা নিয়ে তাদের শহরে ফিরছে। বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক আনন্দের সংবাদ, কারণ গত আসরে শিরোপা জয়ের পরও তারা বরিশালে যেতে পারেননি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তামিম ইকবাল ও তার দল।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন।
তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।
বিদায়ী বার্তায় ভক্তদের বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের কারণ জানালেন তামিম
বিপিএলের একাদশতম আসরে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন
বিপিএলে আর কখনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে না রাজশাহীর মালিক শফিক
চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা।
শিরোপা জয়ের পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তামিম বলেন, অবিশ্বাস্য (আবার জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।
দলের ক্রিকেটারদের অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বরিশাল অধিনায়ক বলেন, আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। রিশাদ, হৃদয়, শান্তদের মতো তরুণরা দারুণ পারফর্ম করেছে। আরিফুল হকের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে হয়তো আমরা আরেকজন বড় তারকা দেখতে পেতাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories