মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

জাতীয় দলের সঙ্গে একইদিনে মিরপুরে অনুশীলন শুরু হবে যুবা টাইগারদেরও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

আর মাত্র দুই দিন পর পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। জমজমাট এই আসর শেষে পরের দিনই চ্যাম্পিয়নস ট্রফির ব্যস্ততা শুরু হবে টাইগাররাদের। ৭ ফেব্রুয়ারি বিপিএল শেষে ৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে শান্ত-মিরাজদের।
সিনিয়রদের পাশাপাশি অনুশীলন ক্যাম্পে নামতে যাচ্ছে জুনিয়র টাইগাররাও। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে একইদিনে মিরপুরে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন। এবারের ক্যাম্পে প্রধান কোচ নাভিদ নেওয়াজ গুরুত্ব দিতে যাচ্ছেন ক্রিকেটাদের স্কিলের দিকেই।
মূলত প্রথম বিভাগ ক্রিকেটের সঙ্গে যে সব যুবা ক্রিকেটার যুক্ত নেই তাদের নিয়েই শুরু হবে আগামী শনিবারের এই ক্যাম্প। যেখানে ১০ থেকে ১৫ জন ক্রিকেটার থাকবেন। সবমিলিয়ে যুবাদের এই ক্যাম্প ৮ তারিখ শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ক্রিকেটাররা যোগ দিবেন ইয়ুথ ক্রিকেট লিগে (ওয়াইসিএলে)।
জানা গেছে ওয়াইসিএল শেষেই যুবা ক্রিকেটারদের সফর রয়েছে শ্রীলঙ্কাতে। সেটার দিনক্ষণও এক প্রকার নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে ২১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সফরের সূচি রয়েছে। যেখানে ৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যুবাদের। সঙ্গে থাকবে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories