সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

শীত নিয়ে নতুন বার্তা, ২ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার

কুয়াশার দাপটে ফের বেড়েছে শীতের অনুভূতি। খানিকটা বেলা করে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে সূর্যের আলো তেমন কাজে আসছে না। এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে দু’দিন ঝরতে পারে বৃষ্টি। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি) ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ ও কুমিল্লায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর শনিবার একই সময় পর্যন্ত কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট।
বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এছাড়া শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories