শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

টি-ব্যাগ থেকে ছড়াচ্ছে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

অনেকের দিন শুরু হয় এককাপ চায়ের সঙ্গে। সহজেই চা বানাতে টি-ব্যাগের ওপর নির্ভরশীল মানুষ দিন দিন বাড়ছে। কিন্তু সম্প্রতি স্পেনের বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে একটি উদ্বেগজনক তথ্য—টি-ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক নির্গত হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, পলিমার-ভিত্তিক উপাদান দিয়ে তৈরি বাণিজ্যিক টি-ব্যাগ গরম পানির সংস্পর্শে এলে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা চায়ের সঙ্গে মিশে যায়। এসব কণা মানুষের শরীরে প্রবেশ করে সম্ভাব্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, টি-ব্যাগ তৈরিতে ব্যবহৃত পলিপ্রোপিলিন, সেলুলোজ ও নাইলন-৬ নামক উপাদানগুলোই মূলত মাইক্রোপ্লাস্টিকের উৎস।

  • পলিপ্রোপিলিন: প্রতি মিলিলিটারে ১২০ কোটি কণা নির্গত করে, যার গড় আকার ১৩৬ দশমিক ৭ ন্যানোমিটার।
  • সেলুলোজ: প্রতি মিলিলিটারে ১৩ কোটি ৫০ হাজার কণা নির্গত করে, যার গড় আকার ২৪৪ ন্যানোমিটার।
  • নাইলন-৬: প্রতি মিলিলিটারে ৮১ লাখ ৮০ হাজার কণা নির্গত করে, যার গড় আকার ১৩৮ দশমিক ৪ ন্যানোমিটার।
    মাইক্রোপ্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করলে অন্ত্রের কোষে শোষিত হয়ে রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। এসব কণার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষক আলবা গার্সিয়া-রডরিগেজ।
    স্বাস্থ্যের ঝুঁকি কমাতে গবেষকেরা প্রাকৃতিক উপাদানে তৈরি টি-ব্যাগ বা চা পাতা সরাসরি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিও জরুরি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories