শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় চীনা মাইক্রো-ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যবহার নিষিদ্ধকরণ সম্পর্কিত একটি আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন এই আইন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারির মধ্যে টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। সেটি না করলে ওই দিন থেকে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে। এই আইন স্থগিত রাখার অনুরোধ জানানোর পেছনে ট্রাম্প যুক্তি দিচ্ছেন যে ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে তাকে সময় দেয়া উচিত।
এ বিষয়ে ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত এপ্রিলে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি, নইলে বন্ধ করে দেয়া নিয়ে একটি বিলের পক্ষে ভোট দেয়। পরে দেশটির একটি আপিল আদালত একই আদেশ দেন।
২০১২ সালে টিকটক চালু করে চীনের বাইটড্যান্স। কয়েক বছর পরই আমেরিকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে এই অ্যাপটি। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন।
তবে ভিডিও অ্যাপসটির ওপর বেইজিংয়ের একতরফা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা উদ্বিগ্ন। কারণ এটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স বেইজিংভিত্তিক। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে ওঠতে পারে, বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন তারা। তাই বহু দিন ধরে অ্যাপটি নিষিদ্ধ করতে চেষ্টা অব্যাহত রেখেছেন মার্কিন আইনপ্রণেতারা।
ট্রাম্পের প্রধান আইনজীবী জন সাউয়ার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিতর্কের (টিকটক নিষিদ্ধ করা) মেরিট নিয়ে কোনো অবস্থান নিচ্ছেন না। পরিবর্তে টিকটক নিষিদ্ধে ১৯ জানুয়ারি যে সময়সীমা রয়েছে, সেটি স্থগিত রাখার বিষয় আদালতকে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। যদি তা করা হয় তাহলে ট্রাম্পের হবু প্রশাসন বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানের সুযোগ পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories