শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন, যা জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার

শীতের আমেজ চলছে। পিঠা-পুলির কারণে এ ঋতু ভালো লাগলেও কিছুটা সমস্যাও রয়েছে। বিশেষ করে গোসলের ক্ষেত্রে। শীতের সময় গোসল করা নিয়েই যত আপত্তি। ঠান্ডার ভয়ে অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন। এতে কিছুটা ভালো লাগে। তবে এ নিয়েও আবার বিতর্ক রয়েছে। কারও মতে শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী।
শীতে ঠান্ডা না গরম পানি, কোনটি দিয়ে গোসল করা ভালো―এ নিয়ে যখন নানা বিতর্ক, তখন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল। এ চিকিৎসকের মতে, শীতের সময় ঠান্ডা পানির তুলনায় গরম পানি দিয়ে গোসল করা স্বস্তিদায়ক।
ডা. রুদ্রজিৎ পাল বলেন, শীতে গরম পানি দিয়ে নিয়মিত গোসল করার ফলে সর্দি-কাশির মতো সমস্যা থেকে দূরে থাকা যায়। বিপরীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে হঠাৎ করেই শরীরের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এ অবস্থায় শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ জন্য শীতে ঠান্ডা পানি এড়িয়ে চলা ভালো।
এদিকে অনেকেরই শরীরে ব্যথাজনিত সমস্যা থাকে। যা শীতের সময় তীব্র হয়। তাদের ক্ষেত্রে গরম পানি দিয়ে গোসল করাই ভালো। কেননা, এ অবস্থায় ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ব্যথা আরও প্রকোপ হওয়ার আশঙ্কা থাকে। তবে গরম পানি ব্যথা প্রশমনকারী হিসেবে কাজ করে। বিশেষ করে আর্থ্রাইটিসে ব্যথা নিরাময়ে খুবই উপকারী গরম পানি। এ জন্য জয়েন্টের ব্যথা থাকলে প্রতিদিন গরম পানি দিয়ে গোসলের অভ্যাস করতে পারেন।
বারো মাস কি গরম পানিতে গোসল করা ভালো: এমন অনেকেই আছেন যারা বছরের প্রায় বারো মাসই গরম পানিতে গোসল করেন। এতে কোনো সমস্যা নেই। এ ক্ষেত্রে যাদের আর্থ্রাইটিস, সিওপিডি ও অ্যাজমাজনিত জটিলতা রয়েছে, তারা আরও সুস্থবোধ করবেন। কিন্তু গ্রীষ্মে স্বাভাবিকভাবেই আবহাওয়াজনিত কারণে পানিও গরম থাকে। এ সময় গরম পানির প্রয়োজন নেই। স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিতে গোসল করলেই যথেষ্ট।
এদিকে আবার এমন মানুষ আছেন, যারা শীতে প্রতিদিন গোসল করেন না। এ থেকে ত্বকে ইনফেকশন হয়ে থাকে। এমনকি পেট গরম হওয়ারও সম্ভাবনা থাকে। এ জন্য শীতের সময় যতই ঠান্ডা আবহাওয়া থাকুক না কেন, প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories