শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

সংগীতশিল্পী শানের ফ্ল্যাটে আগুন, উদ্বিগ্ন ভক্তরা (ভিডিও)

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার

একদিন পরই বড়দিন উৎসব। আর এ উৎসবের আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভারতীয় আলোচিত সংগীতশিল্পী শানের ফ্ল্যাটে। সোমবার রাত পৌনে দুইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। ওই ভবনেই গায়কের ফ্ল্যাট।
ভবনটিতে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এ খবর জানার পর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছায়। আর এ ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় বান্দ্রার ওই ভবনে। এ অবস্থায় শ্বাসকষ্টের সমস্যা হয় ৮০ বছরের এক বৃদ্ধার। পরে তাকে ভবন থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সময় ভবনটির ফ্ল্যাটে গায়ক শান ও তার পরিবারের সদস্যরা কেউ ছিলেন কিনা, এ ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি। আর এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।
জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দুই ভাগে ১০টি ইঞ্জিন পৌঁছায় দমকলের। প্রাথমিক তদন্তে দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে। আর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ভারতের ‘স্টার ভয়েস’ ও ‘ভারত-২ স্টার ভয়েস’ নামক জনপ্রিয় রিয়েলিটি শো’র উপস্থাপক ছিলেন শান। ২০০৯-১০ সালে ব্যাপক জনপ্রিয় ‘মিউজিক কা মহা মোকাবেলা’ শো-তে অংশগ্রহণ করে সংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories