শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ, শনিবার স্কুল খোলা থাকবে কিনা জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার

শনিবারও স্কুল খোলা থাকবে—চলতি মাসের শুরুর দিকে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা। তাদের এই ক্ষোভের বিষয়টি আমলে নিয়ে তখনই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়ে দেয়, এ তথ্যটি ভুয়া।
তবে মাউশির এই বার্তায়ও শিক্ষকদের উৎকণ্ঠা কাটেনি। তবে সোমবার ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে। ফলে শিক্ষাপঞ্জি প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষকদের উৎকণ্ঠাও দূর হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষর কৃত এক প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।
এ বিষয়ে রহিমা আক্তার জানান, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক।
শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দু’দিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এ ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ৭৬ দিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories