রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিবেককে কাজে লাগানো, সত্যতাকে যাচাই করার জন্যই ৮৪০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার

মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত সিনেমা ‘৮৪০’ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০০৭ সালে দেশের রাজনীতিতে নেতাদের উত্থান পতন নিয়ে জনপ্রিয় নাটক ‘৪২০’ নির্মাণের পর ব্যাপক দর্শক প্রিয়তা পায়। এবার সেরকমই রাজনীতি ঘরানার সিনেমা বানিয়ে দেশে সাড়া ফেলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। ‘৪২০’ এর ডাবল আপ ‘৮৪০’ সিনেমা।
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশকিছু স্থানীয় অভিনয়শিল্পী।
গত ১৩ তারিখ থেকে মুক্তির পর থেকেই সিনেমাটির প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিশা ও নাসির উদ্দীন খান। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও নাসির উদ্দীন খান।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ১নং গ্যালারিতে ‘৮৪০’ সিনেমার বিষয়ে শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন তিশা। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে হয় এই প্রচার প্রচারণা।
এই প্রচার অনুষ্ঠানের শুরুতে ‘৮৪০’ সিনেমার ট্রেলার দেখানো হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মাতেন তিশা ও নাসির উদ্দিন খান। এ সময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও ছিলেন নাট্যকলা বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা।
সিনেমাটির প্রসঙ্গে নাসিরউদ্দিন খান শিক্ষার্থীদের বলেন, সব সময় নিজের বিবেককে জাগ্রত রাখবা। বিবেককে কাজে লাগানো,সত্যতাকে যাচাই করার জন্যই ‘৮৪০’। একজন একটা কথা বলেছে, সেটি বিশ্বাস করে আমরা অনেক কিছু করে ফেলছি। শেয়ারও দিয়ে দিচ্ছি। কিছু ঘটলে আমরা উত্তেজিত হয়ে যাই। পরে গোলমাল হয়। তোমরা নিজের বিবেককে কাজে লাগাবা। এসবের সত্যতা যাচাই করবা। তোমরা সিনেমাটিতে এরকম অনেক আইটেম পাবা।
নাসির উদ্দিন খান আরও বলেন, ‘সচেতন হওয়ার জন্য আমরা অনেক চর্চা করি। “৮৪০”ও এমনই ভালো কনটেন্ট, যেখান থেকে তোমারা অনেক কিছু জানতে পারবা। উপভোগ করতে পারবা। সেটা বন্ধুদের নিয়ে হোক কিংবা পরিবারের সদস্যদের নিয়ে হোক।
‘৮৪০ ‘ সিনেমাতে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দেশের ভবিষ্যৎ। আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় হতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়ানোর জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আমাদের এই সিনেমা বানানো হয়েছে। আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। পরিবারকেও সঙ্গে নিয়ে যাবেন।
তিশা বলেন, সিনেমাটি চার দিনের নোটিশ দিয়ে মুক্তি দেয়া হয়েছে। এ জন্য আমরা যথাযথ প্রচার করতে পারিনি। এখন আমরা সব জায়গায় জানান দেওয়ার চেষ্টা করছি। সিনেমাটি সবার দেখা উচিত।
অভিনেতা নাসির উদ্দীন খান ভোট দেয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ‘যাওয়ার আগেই ভোট হয়ে যায়।’ এসময় তিশা যোগ করেন বলেন, ‘এই বিষয়গুলো তোমরা সম্পৃক্ত করতে পারবা। অনুধাবন করতে পারবা। ভবিষ্যতে এই অবস্থা যেন দেশে না হয়, সেই উদ্যোগটা তোমরা নিতে পারবা। এ কারণেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া। ছাত্রসমাজকে সক্রিয় করার জন্য, এই যে তাঁদের অবদান—এসব অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।
৮৪০-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো নিয়ে এরই মধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories