বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার বলেছেন, দামেস্কের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং তার আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে। সেরদার বলেন, দামেস্কের কাছে সিরিয়ান আর্মির চতুর্থ ডিভিশন এবং একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবার দামেস্ক এবং সুইদার কাছে অন্তত ছয়টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বিদ্রোহী গোষ্ঠীদের ঝড়ো আক্রমণে মাত্র ১২ দিনের মধ্যে গত রোববার আসাদের পতন হয়।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। এরপরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক, হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরের মতো শহর। ইসরায়েলি বাহিনী সিরিয়ার যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি, সামরিক যান, বিমানবিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories