শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সৌদির বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা: রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার

সৌদি আরব ২০৩৪ সালে এককভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। বুধবার ফিফা বিষয়টি চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ও জাপান শুরুতে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী হলেও পরে তারা আবেদন করেনি। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে সৌদি।
১০ বছর পরের এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মন্তব্য করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার সোস্যাল মাধ্যমে বলেন, ‘২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। এটা অসাধারণ। এখানকার অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আমি যা দেখিছি, আমি আশ্বস্ত যে, সৌদির বিশ্বকাপ হবে বিশ্বকাপ ইতিহাসের সেরা।
রোনালদোর মতে, সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে। এই উত্থানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।
দেশ হিসেবে সৌদি আরব এবং সেখানকার মানুষও অসাধারণ বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটটেড তারকা, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories