বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে মাঠে গড়িয়েছে এনসিএল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট ও ঢাকা। আর প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সিলেটের ওপেনার জিশান আলম। এক ওভারে তিনি ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি। সেই অভাগা বোলার হলেন ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়র।
তিনি নিখুঁত সব শটে বলগুলোকে সীমানাছাড়া করেছেন। বোলার আরাফাত প্রথম তিনটি ছক্কা খাওয়ার পর শেষ দুই বলে খেই হারিয়ে ফুল টস করেন। আর সেগুলোকেও ওভার বাউন্ডারিতে রূপ দিলেন। এই ঘটনা ১৫তম ওভারের।
অবশ্য তার আগেই ৩টি ছক্কা মারা জিশান পরের ওভারে এক বল খেলে সিঙ্গেল নেন। পেসার সুমন খানের করা পরের ওভারের প্রথম দুই বলেই আবারও ছক্কা হাঁকান জিশানের। এতে করে তার খেলা টানা ৮ বলের মধ্যে ৭টি ছক্কা মারেন!
ফখর জামানের বর্তমান অবস্থা নিয়ে যা জানালেন রিজওয়ান
পাকিস্তানের হারের দিনে সাকিব, সাউদি, মালিঙ্গাদের টপকে বিশ্বরেকর্ড শাহিনের
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল: চমকের অপেক্ষা!
জিশান আলম বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান জাহাঙ্গীর আলমের ছেলে। নাজমুল ইসলামের করা পরের ওভারেই অবশ্য জিশান সেঞ্চুরির দেখা পান। ওই ওভারের প্রথম বলে ১ রান নিয়ে। ৫২ বলে ১০০ ছোঁয়া এ ব্যাটার পরের বলেই বোল্ড হয়ে যান।
বিদায়ের আগে জিশান ৫৩ বলে ৪ চার ও ১০ ছক্কায় ১০০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টির অন্যতম সেরা ইনিংস হিসেবে মনে রাখতে হবে জিশানের ইনিংসটাকে।
এদিকে জিশানের ঝড়ে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করছেন দলটির অধিনায়ক মাহফুজুর রাব্বী।
Leave a Reply