বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মাহমুদউল্লাহ-সাকিবের ব্যাটে বিপর্যয় কাটিয়ে লড়াকু পুঁজি বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার

মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর নজির রয়েছে অনেক।
তবে তানজিম হাসান সাকিব আজ (মঙ্গলবার) সুযোগ পেয়ে স্বীকৃত ব্যাটারদের যেন ব্যাটিং শেখানোর দায়িত্ব পালন করলেন! ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে খেই হারিয়ে ১১৫ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রিয়াদ-তানজিমের ৯২ রানের জুটি সফরকারীদের মান বাঁচানো ২২৭ রানের পুঁজি এনে দিয়েছে।সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে খেলেই বাংলাদেশ জেনে গিয়েছিল– ২৯৪ রানও এখানে নিরাপদ নয়।
একই পিচে আজ দ্বিতীয় ওয়ানডেতে তারা যাচ্ছেতাই ব্যাটিং করেছে। অভিজ্ঞ ব্যাটাররাও উইকেট উপহার দিয়ে এসেছেন অনায়াসে। রিয়াদের ব্যক্তিগত সর্বোচ্চ ৬২, তানজিদ হাসান তামিমের ৪৬ এবং তানজিম সাকিবের ৪৫ রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা পুরোদমে ব্যর্থ। ফলে ৪৫.৫ ওভারেই ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories