বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দাবাড়ু রানী হামিদ পেলেন বেগম রোকেয়া পদক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে থাকে। এ বছর জাতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক পেয়েছেন কিংবদন্তি দাবাড়ু ও ‘দাবার রানি’ খ্যাত রানী হামিদ।
সোমবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদের অনুপস্থিতিতে তার ছেলে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এই পদক গ্রহণ করেন।
সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছে সরকার।
বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories