শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

লা লিগায় বার্সার হোঁচট, ইপিএলে গোলবন্যার ম্যাচে আর্সেনালের জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার

ওয়েস্ট হ্যামকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। স্বাগতিকদের ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে গানার্স। তবে লা লিগায় অঘটনের শিকার বার্সেলোনা। লাস পালমাসের কাছে হেরেছে ২-১ গোলে। টানা তিন ম্যাচ জয়হীন ব্লগরানারা। জার্মানিতে ডার ক্লাসিকায় জিতেনি কেউ। ১-১ গোলে ড্র হয়েছে ডর্টমুন্ড-বায়ার্ন ম্যাচ। লিগ আঁয়ে একই ফল পিএসজি-নঁতে ম্যাচে।
প্রিমিয়ার লিগ ইতিহাসে চতুর্থবারের মতো প্রথমার্ধে হয়েছে ৭ গোল। যার পাঁচটি ওয়েস্ট হ্যামের জালে, আর আর্সেনাল কনসিড করেছে দুটি। গানারদের হয়ে স্কোরশিটে নাম তোলেন গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার্ড, মার্টিন ওডেগার্ড, কাই হাভাৎস ও বুকায়ো সাকা। আর হ্যামারদের হয়ে হারের ব্যবধান কমিয়েছেন ভিয়ান বিসাকা ও এমারসন। জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো মিকেল আর্তেতা শীষ্যরা।
এদিকে ৫৩ বছর পর ঘরের মাঠে লাস পালমাসের কাছে হারলো বার্সেলোনা। যদিও ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ব্লগরানারা। ম্যাচে ৭০ শতাংশের বেশি বল দখলে ছিল হ্যান্সি ফ্লিক শীষ্যদের।
লজ্জার রেকর্ড থেকে আশরাফুলকে মুক্তি দিলেন মুমিনুল
ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ, অপেক্ষা বাড়ছে ওয়ানডে স্কোয়াড ঘোষণায়
ম্যাচের আগে ছিটকে গেলেন তারকা পেসার, ডাকা হলো দুই অনভিষিক্তকে
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। বার্সাকে ম্যাচে ম্যাচে ফেরান রাফিনহা। লিগে ৯ গোল ব্রাজিল তারকা। কিন্তু ৬৭ মিনিটে গোল করে লাস পালমাসকে তিন পয়েন্ট এনে দেন ফাবিও সিলভা।
অন্যদিকে ডার ক্লাসিকা ড্র করেও শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। তিনে উঠার সুযোগ থাকলে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে ডর্টমুন্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories