সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

পতাকার চেয়ে বড় ফেলানির বুক, তাক করেছিল কার বন্দুক? কবীর সুমনের প্রশ্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানের পাশাপাশি তিনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বাদ যায় না বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও বারবারই সরব। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। কখনো সমসাময়িক পরিস্থিতি নিয়ে লিখেছেন, কখনো–বা সেটা তুলে ধরেন গানের লাইনে। এমনকি জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।
অন্যদিকে,পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে গতকাল রাত থেকেই চর্চা হচ্ছে অন্তর্জালে। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে, তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে ফেসবুকে গতকাল রাত থেকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী। সে ধারাবাহিকতায় শনিবার কবীর সুমন ফেসবুকে একটি কবিতা লিখে নানান প্রশ্ন করেছেন। কাঁটাতারের সীমান্তে ফেলানীকে হত্যার বিষয়টিও উঠে এসেছে।
কবীর সুমন লিখেছেন, কতগুলো উজবুক পতাকা মাড়ালো বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক। কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার, দেশের বুলেট দেশপ্রেমের খামার।
তিনি আরও লিখেন, কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার, কোথায় রইল ঝুলে ফেলানি আমার।পরের জন্মে মেয়ে আমি আর তুমি ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।আমার সঙ্গে গান গাইবে তুমিও গাইবে অন্য কোনওজন্মভূমিও।
কবীর সুমন শেষে আরও লিখেছেন, পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালবাসা।
সুমন এই লেখায় কারও নাম নেননি তবে অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের কমেন্ট ঘরে সেটা লিখেছেন অনেক অনুসারী।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কবীর সুমনের আরেকটি ফেসবুক পোস্ট করেছেন রোববার সকালে। তিনি সেখানে লিখেছেন, কোন পতাকায় লাথি দেয় কেউ,কোন পতাকায় ফুল। আমার প্রেমের পতাকা তোমার এলোমেলো হওয়া চুল। পতাকায় নয় কিছুই শুরু, পতাকায় নয় শেষ।আমিই ভারতবর্ষ প্রিয়া, আমিই বাংলাদেশ।
তিনি আরও লিখেছেন, কারা করে কার অপমান প্রিয়া কতগুলো উজবুক,আদরে আদরে এঁকে দেবো চলো সবার দেশের মুখ। ভুলে যাই কেন একজন ক্রুশে ঝুলেছেন একা একা। সকলের হয়ে, চলো প্রিয়তমা, যদি পাই তার দেখা। তিনি বলবেন এসো হাত ধরো,শত্রুতা ভুলে যাও।পতাকার চেয়ে ভালবাসা বড় প্রেমের গানটা গাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories