বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

রোনালদোর জোড়া গোল, সহজ জয় আল নাসরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন এই তারকা ফুটবলার। সবশেষ পর্তুগিজ তারকার অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। এর আগে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
শুক্রবার সৌদি প্রো-লিগের ম্যাচে কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ডামাকের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো।
ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে মাঠে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ডামাক। কিন্তু ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ডামাক। আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৭৯তম মিনিটে। সতীর্থের পাসে কাছ থেকে শটে গোলটি করেন রোনালদো।
জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ৩৯ বছর বয়সী তারকার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ ও ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories