গাজীপুরের টঙ্গীতে গত ১৭ জুলাই শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৫০টি ৫শ টাকার জাল নোট এবং ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং ১ জন জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়ছে।
টঙ্গী পূর্ব থানার এস আই মো. আশিকুল হক রুনাল্ড জানান, তিনিসহ সঙ্গীয় এ এস আই মো. শাকিল আহমেদ এবং দল পুলিশ সদস্য গোপন সংবাদে জানতে পারেন যে, অত্র থানাধীন মধুমিতা রোডস্থ ইতি মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সামনে এক ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্ধেশ্যে দাঁয়ে আছে। এখবরের ভিত্তিতে ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানাের সময় ঝালকাটি জেলার রাজাপুর থানার ইন্দ্রোপাশা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার গালর্স স্কুলের পেছনে ফয়সাল ভিলার বাসিন্দা মো. সালাম হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (৪০) কে আটক করেন। এসময় তার সহযোগী একই বাসার বাসিন্দা শাকিল (৩৭) পালিয়ে যায়।

পরে আটককৃত জসিমের দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোমরের পেছন থেকে গোঁজানো অবস্থায় ৫০ টি বিভিন্ন সিরিয়াল নম্বরের ৫শ টাকার মোট ২৫ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এঘটনায় ২ জনকে অভিযুক্ত করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ (বি) ধারায় মামলা রজু করা হয়।
অপরদিকে, এস আই মো. আশিকুল হক রুনাল্ড এর নেতৃত্বে এ এস আই মো. শাকিল আহমেদ এবং দল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিত্বে একই দিন বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন পূবাইল রোডের টেইলার্স এন্ড ফ্যাশন হাউজ এর পিছনে জনৈক হযরত আলীর মালিকানাধীন খালি জায়গায় গাঁজা বিক্রি হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধর্মঘর মোহনপুর গ্রামের মো. আবু জাহেরের ছেলে মো. সোহাগ (২৫), গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কসাইবাড়ি জহির মার্কেট এলঅকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে আল ইমরান জুবায়ের (১৬) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রোমান (৩০) কে ১০ কেজি গাঁজাসহ আটক করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশ জানায়, এ সংক্রান্ত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৯ (খ) ধারায় মামলা হয়েছে। মামলার ১ এবং ৩ নং অভিযুক্ত সীমান্ত এলাকার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা এনে টঙ্গীসহ আশপাশের এলাকায় বিক্রি কওে থাকে । আর ২ নং আসামী এসব গাঁজা ক্রয় করে অত্র এলাকায় বিক্রি করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহ রয়েছে।
Leave a Reply