শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তান থেকে সরছে ম্যাচ, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার

বড়সড় অঘটন না ঘটলে পাকিস্তান থেকে সরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি ম্যাচ। ভারতীয় দলের তিনটি গ্রুপ স্টেজের ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের দাবি। সম্প্রতি আইসিসি ভার্চুয়ালি নিজেদের মধ্যে বৈঠক করেছে, সেখানেই এমন প্রস্তাব উঠে এসেছে বলে জানিয়েছে তারা।
২৯ নভেম্বর আইসিসির জরুরি বৈঠক রয়েছে। সেদিনই আইসিসির পক্ষ থেকে ফিকশ্চার প্রকাশ করে দেওয়ার কথা। রিপোর্টে জানা যাচ্ছে, যাতে ভারতের তিনটি ম্যাচ এবং সেমিফাইনাল, ফাইনাল ম্যাচের মধ্যে বেশি সময় নষ্ট না হয়, সেই কারণে ভারতের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এরইমধ্যে পাকিস্তানের কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব গেছে।
ভারত সরকার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে আগে, যে পাকিস্তানে তাদের পক্ষ দল ছাড়া সম্ভব নয়। আর বিসিসিআইয়ের পক্ষে সরকারের অনুমতি ছাড়াও দল পাঠানো অসম্ভব। এই অবস্থায় পাকিস্তানকে দুটি প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারত যদি সেমিফাইনাল ফাইনালে ওঠে তবে সেগুলো হবে আরব আমিরাতে, অন্যথায় সেই ম্যাচগুলো পাকিস্তানেই হবে। তবে ভারতের ম্যাচ পাকিস্তানে কোনওভাবেই হবে না।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার কথা লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে। সম্প্রতি শ্রীলঙ্কা এ দলের সিরিজ স্থগিত হয়ে যায় রাজধানীতে রাজনৈতিক উত্তেজনার কারণে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের প্রায় ১০০০ জনকে পুলিশ গ্রেফতার করে। এখনও জেলেই রয়েছেন ইমরান খান। রাজধানী ইসলামাবাদে ইমরানের অনুসারীরা বিক্ষোভ করছেন, ফলে বিষয়গুলো পাকিস্তানের বিরুদ্ধেই গেছে।
জানা যাচ্ছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একটা ভোটও করা হতে পারে। সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে অধিকাংশ বোর্ড হাইব্রিড মডেলের পক্ষে কিনা, এরপর বল পাকিস্তানের কোর্টে ছেড়ে দেওয়া হবে। হাইব্রিড মডেলে যদি ম্যাচ হয়, তাহলেও পিসিবিকে সরকারের থেকে পর্যাপ্ত অনুমতি নিতে সময় দেবে আইসিসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories