মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

খুলনার ৪ হাসপাতালে করোনায় প্রাণ গেল ২৪ জনের

জেলা প্রতিনিধি, খুলনা
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১২৭ বার

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আটজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার শিরোমনি এলাকার মীর আ. গফুর (৯০), দিঘলিয়ার জাহানারা (৬০), নবীজা (৭০), ঝিনাইদহ মহেশপুরের হোসনেয়ারা খাতুন (৫০), পিরোজপুরের কাউখালীর হাসি রানী (৫০), ঝিকরগাছার মুক্তা (৩০), মোল্লাহাটের চানমিয়া (৬৫) ও বাগেরহাটের হাফিজ শেখ (৫৭)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। যার মধ্যে রেডজোনে ১৪১ জন, ইয়ালোজোনে ২৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগাড়ার সরুলিয়ার শামসুন্নাহার (৫৫)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার দিঘলিয়ার সোলায়মান (৮০), পাইকগাছার জমিরউদ্দীন (৭৫) ও যশোরের শার্শার কুতুবউদ্দিন (৬৬)।এ ছাড়া করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার কয়রার হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), তেরোখাদার দাউদ আলী তালুকদার (৮০), ফুলতলার শিরোমনির মিয়া মাহমুদুর রহমান (৯১) ও যশোর সদরের রোজি (৬৫)।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯৪ জন। এর মধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচডিইউতে সাতজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories