শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার

বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি। ৭-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরার তকমা নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে জুলিয়ান নাগলসম্যানের দল।
ম্যাচের শুরুতেই, জার্মানিকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। জসুয়া কিমিখের ক্রস বক্সে পেয়ে দারুণ হেডে গোলটি করেন তিনি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইনডিন্সট। আক্রমণের ঢেউ তোলা জার্মানির হয়ে ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান হাভার্টজ।
বিরতির ঠিক আগে, পাল্টা আক্রমণে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসনিয়া। এরপর ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে স্কোর শিটে নাম লেখান ওয়ার্টজ। একচেটিয়া চাপ ধরে রেখে ৬৬ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সানে। কোণঠাসা বসনিয়ার জালে শেষ প্যারেক ঠুকেন ক্লাইনডিন্সট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories