শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

মেসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আদালতে খারিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২১০ বার

২০১২-১৩ মৌসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ওই সময়টিকে মেসির সেরা সময় হিসেবে ধরা হত। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় এই মহাতারকা। 

ক্যারিয়ারের অধরা মাধুরী ছিল যা, সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। এরপর এলো আরও এক সুখবর। মেসির বিরুদ্ধে ওঠা আর্থিক আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগ খারিজ করে দিল স্পেনের আদালত। বর্তমানে পরিবার নিয়ে মায়ামি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন মেসি। এই খবর যেন তার ছুটির আনন্দ বাড়িয়ে দেবে শতগুণে।

২০২০ সালে ফেদেরিকো রেত্তোরি নামক স্পেনের বাসিন্দা আর্জেন্টিনীয় মেসির বিরুদ্ধে আর্থিক আত্মসাতের অভিযোগ করেন। রেত্তোরির দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়াই নিয়ম ছিল। কিন্তু তা হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাংকে ঢুকত কিংবা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি। 

কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। রেত্তোরিও প্রামাণ্য কোনও নথি দেখাতে পারেননি। এরপরই স্পেনের আদালত অভিযোগ খারিজ করে দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও পাত্তা পাননি। এমনকি, রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।   

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories